ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিলেন ট্রাম্প, দায়িত্বে রুবিও
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে মাইক ওয়াল্টজকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থানে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ঘোষণায় এই পরিবর্তনের কথা জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “মাইক ওয়াল্টজ জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সবসময় আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। আমি বিশ্বাস করি, নতুন ভূমিকায়ও তিনি এভাবেই নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।”
হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, এদিন সকালে প্রেসিডেন্ট ওয়াল্টজকে সরাসরি এই সিদ্ধান্তের কথা জানান। জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওয়াল্টজকে সরানো ট্রাম্প প্রশাসনের সবচেয়ে উল্লেখযোগ্য রদবদল বলে মনে করা হচ্ছে।
নতুন নিয়োগ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়েও তার দৃঢ় নেতৃত্ব অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এর আগে হেনরি কিসিঞ্জার একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন রিচার্ড নিক্সনের সময়।
অব্যাহতির পর প্রতিক্রিয়ায় ওয়াল্টজ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের মহান দেশের জন্য কাজ চালিয়ে যেতে পারা আমার জন্য গর্বের বিষয়।”
জানা গেছে, গত মার্চে একটি সামরিক বার্তালাপ গ্রুপে ভুলবশত একজন সাংবাদিককে যুক্ত করার পর ওয়াল্টজের অবস্থান দুর্বল হতে শুরু করে। ওই গ্রুপে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। ওয়াল্টজ নিজেই গ্রুপটি তৈরি করেছিলেন এবং এপ্রিল মাসে তিনি ঘটনার দায় স্বীকার করেন। যদিও শুরুতে তাকে দায়িত্বে রাখা হয় তবে চাপের মুখে শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়া হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা