ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
হাদি তো জামায়াতের প্রোডাক্ট, ও তো জঙ্গি: আসামি ফয়সাল
আন্তর্জাতিক ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এই খুনের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তাঁর দাবি, এই হত্যাকাণ্ড জামায়াত-বিএনপির একটি রাজনৈতিক চাল হতে পারে। একইসাথে তিনি নিহত হাদিকে ‘জঙ্গি’ বলেও অভিহিত করেন।
রোববার (২২ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমার বিশেষ আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে আজ আদালতে হাজির করা হয়।
হাদি হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে ফয়সাল করিম মাসুদ বলেন, “আমি এই কাজ করিনি। এটি জামায়াত-বিএনপির চাল হতে পারে।” তবে জামায়াতের ঠিক কে এর সঙ্গে জড়িত, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সেটা তো আমি জানি না।”
নিহত শরিফ ওসমান হাদি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে মাসুদ বলেন, “আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ যে হাদি হাদি করছে, হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো একটা জঙ্গি।”
হত্যাকাণ্ডের সময় তাঁর অবস্থানের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মাসুদ স্বীকার করেন যে তিনি তখন দেশেই ছিলেন। তিনি বলেন, “হ্যাঁ (বাংলাদেশে) ছিলাম। তবে আমি হত্যা করিনি।”
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি করে মামলা করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি ভারতের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আজ রিমান্ড শেষে তাঁকে পুনরায় বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হলো। মাসুদের এমন বিতর্কিত মন্তব্য মামলাটিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা