ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট
ডুয়া ডেস্ক: কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর রাতভর তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তান ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, ভারতীয় বাহিনীর গুলির জবাবে পাল্টা হামলা চালিয়ে তারা ভারতীয় একটি সেনা চেকপোস্ট ও একাধিক বাঙ্কার ধ্বংস করেছে। বুধবার (৩০ এপ্রিল) জিও নিউজ এই তথ্য জানায় পাকিস্তান সেনাবাহিনীর বরাতে।
জিও নিউজ জানায়, ভারতীয় সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে, যা যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন বলে দাবি করা হয়। এরপর পাকিস্তান সেনাবাহিনী জবাবি হামলা চালায় এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুত্র পোস্টসহ কয়েকটি বাঙ্কার ‘কার্যকরভাবে ধ্বংস’ করে।
এই সংঘর্ষের সময়, কাশ্মীরে ভয়াবহ এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পাকিস্তান সেনাবাহিনী জানায়, ২৯ ও ৩০ এপ্রিল রাতে কিয়ানি ও মন্ডল সেক্টরে এই গোলাগুলির ঘটনা ঘটে।
নিরাপত্তা সূত্রগুলোর বরাতে জানানো হয়, পাকিস্তান সেনাবাহিনী ‘উপযুক্ত ও পরিমিত’ প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ভারতীয় হামলার জবাব দিয়েছে। একইসঙ্গে জানানো হয়, এই প্রতিক্রিয়া পাকিস্তানের উচ্চমাত্রার প্রস্তুতির প্রমাণ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সদা প্রস্তুতির ইঙ্গিত বহন করে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ঘাঁটি সরিয়ে নিচ্ছে এবং কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে দমনমূলক অভিযান চালাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নয়াদিল্লির এই আচরণ একটি যুদ্ধ-উসকানিমূলক মনোভাবের প্রতিফলন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)