ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ঢাবি ও ইন্টারন্যাশনাল আইডিইএ‘র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ঢাবি প্রতিনিধি: যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্টারন্যাশনাল আইডিইএ‘র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং (Leena Rikkila Tamang) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাছিমা খাতুন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মতূর্জা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, গণতান্ত্রিক কাঠামোকে সংজ্ঞায়িতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল আইডিইএ যৌথভাবে কাজ করবে। এছাড়া, এই দুই প্রতিষ্ঠান টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণ ও তরুণীদের সম্পৃক্ততাকে উৎসাহ প্রদান এবং গণতান্ত্রিক সংস্কারে তাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য কাজ করবে। এছাড়া ইয়ুথ ডেমোক্রেসি একাডেমির মাধ্যমে গণতন্ত্র বিষয়ক শিক্ষা ও গবেষণার উন্নয়নে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল আইডিয়া একটি আন্তঃসরকারি সংস্থা যা বিশ্বব্যাপী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)