ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আ.লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভাঙলেন চেয়ারম্যান
ডুয়া ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে নিজের বাড়ির সামনে স্থাপিত নৌকা ভাস্কর্যটি ভেঙে ফেলেছেন। দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আবু ছাইদ শিকদার রোববার (২৭ এপ্রিল) সকালে এই কর্মটি করেন।
এদিন সকালে পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে তার বাড়ির পুকুরপাড়ে নির্মিত নৌকা ভাস্কর্যটি ভাঙার সময় তিনি নিজেও উপস্থিত ছিলেন। ভাস্কর্য ভাঙার ঘটনায় পুরো উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, কয়েক বছর আগে আবু ছাইদ শিকদার তার বাড়ির সামনে একটি দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্য স্থাপন করেছিলেন। কিন্তু রোববার সকালে লোকজনের মাধ্যমে এই ভাস্কর্যটি ভেঙে ফেলেন তিনি।
পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা জানান, আবু ছাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, আবু ছাইদ শিকদার প্রয়াত সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাবের কারণে নৌকা প্রতীকের চেয়ারম্যান হন এবং তার পর থেকে ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বর্তমানে আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু ছাইদ শিকদারের এমন কর্মকাণ্ডে তারা মর্মাহত। তারা নৌকা ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানান।
আবু ছাইদ শিকদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, "যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে, আদর্শচ্যুত হয়েছে, তাই আমি এই দল আর করবো না।" তিনি আরও বলেন, "এখন আমি আওয়ামী লীগ ছাড়ব, তাই নৌকা ভাস্কর্যটি ভেঙে ফেলেছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি