ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে রাজনীতির মঞ্চে নতুন দল
ডুয়া ডেস্ক : নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো ‘জনতার পার্টি বাংলাদেশ’। এই দলের চেয়ারম্যান হিসেবে রয়েছেন চিত্রনায়ক ও সড়ক নিরাপত্তা আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন, আর মহাসচিবের দায়িত্বে আছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই রাজনৈতিক দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
দীর্ঘদিন ধরেই দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনে যুক্ত রয়েছেন ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলনের সূচনা করেন। বিভিন্ন সময়ে তাকে রাজনীতিতে আসার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতির ময়দানে নামলেন এই বরেণ্য অভিনেতা।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত দেশে প্রায় ২০টির মতো নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। ‘জনতার পার্টি বাংলাদেশ’ এই তালিকায় সর্বশেষ সংযোজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল