ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
এনসিটিবির কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল
ডুয়া নিউজ : নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
মঙ্গলবার (২৪ অক্টোবর) এনসিটিবি সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য মনিটরিং কার্যক্রম চলছে। এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হওয়ায় বোর্ডে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর (সেসিপ প্রকল্পসহ) নিয়মিত ও সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
প্রতি বছর সরকারের উদ্যোগে ১ জানুয়ারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়। জুন মাস থেকে বই ছাপানোর কাজ শুরু হলেও এবার রাজনৈতিক কারণে যথাসময়ে বই ছাপার কাজ শুরু হয়নি। এর ফলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর বিষয়ে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে।
তবে এনসিটিবি জানাচ্ছে, জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর জন্য তারা দ্রুত কাজ করছে।
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘এটা অফিসিয়ালি জানানো হয়েছে। মৌখিকভাবে এবং অভ্যন্তরীণ নির্দেশনায় আমরা দু’মাস ধরে ছুটি বাতিল করেছি। আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পারবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া