ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি
ডুয়া ডেস্ক: বহুল আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। বাংলাদেশ পুলিশের একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ দেয়। এরপর পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (NCB) ইন্টারপোলের কাছে আনুষ্ঠানিক আবেদন করে। এর প্রেক্ষিতে গত ১০ এপ্রিল ইন্টারপোল রেড নোটিশ জারি করে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা জানান, বেনজীর আহমেদ বর্তমানে স্বপরিবারে পলাতক রয়েছেন। তবে তিনি কোন দেশে অবস্থান করছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ইন্টারপোল রেড নোটিশ জারির বিষয়টি বাংলাদেশ পুলিশকে ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করেছে। তবে এখনও তা ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। বেনজীরের অবস্থান চিহ্নিত হওয়ার পর সেটি ওয়েবসাইটে আপলোড করা হবে।
উল্লেখ্য, গত বছরের ৪ মে দেশত্যাগ করেন বেনজীর আহমেদ। তার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন এবং বিপুল পরিমাণ অর্থ-পাচার ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।
আরও ১১ জনের বিরুদ্ধেও রেড নোটিশের আবেদন:
এদিকে সদ্য পদত্যাগ করে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১১ জন সাবেক মন্ত্রী ও শীর্ষ নেতার বিরুদ্ধেও রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। এসব আবেদন ইন্টারপোল বর্তমানে আইনি পর্যালোচনায় রেখেছে।
ইতোমধ্যে এ বিষয়ে ইন্টারপোলের সঙ্গে তিন দফা ভার্চুয়াল বৈঠক ও চিঠিপত্র বিনিময় হয়েছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এসব ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
যাদের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন পর্যালোচনায় রয়েছে:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ওবায়দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী
আসাদুজ্জামান খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
আ ক ম মোজাম্মেল হক, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হাছান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী
জাহাঙ্গীর কবির নানক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী
মহিবুল হাসান চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী
শেখ ফজলে নূর তাপস, সাবেক মেয়র, ঢাকা দক্ষিণ সিটি
তারিক আহমেদ সিদ্দিক, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা
নসরুল হামিদ, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী
মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী
বিশ্লেষকরা মনে করছেন, ইন্টারপোলের এই পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু