ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ভুয়া এনএসআই সদস্য আটক, জব্দ বিভিন্ন পরিচয়পত্র
ডুয়া ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) সদস্য পরিচয়ে প্রতারণা করা এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেলে ভালুকা সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম রোকনুজ্জামান নাঈম (৩১)। তিনি ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। জানা গেছে, তিনি ভালুকা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় দায়ের হওয়া একটি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে ব্যবসায়ী মামুনের কাছে ১৫ লাখ টাকা দাবি করেন নাঈম। মামুনের সন্দেহ হলে তিনি কৌশলে এনএসআই ময়মনসিংহ কার্যালয়ে বিষয়টি জানিয়ে দেন। পরে সংস্থাটির সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।
প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ভুয়া আইডি কার্ড ও কাগজপত্র তার কাছ থেকে জব্দ করা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে নাঈম ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করে আসছিলেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ জানান, অভিযুক্তকে থানায় আনা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ