ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
‘ভারতকে কানেক্টিভিটি দিয়েই সার্বভৌমত্ব হারিয়েছি’
ডুয়া ডেস্ক: ভারতকে যেদিনই চট্টগ্রাম বন্দর দিয়ে কানেক্টেভিটি দেয়া হলো, সেদিনই আমরা এই বন্দরের ওপর সার্বভৌমত্ব হারিয়েছি বলে মন্তব্য করেছেন, কলামিস্ট, গবেষক ও রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার।
সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এদিন ফরহাদ মজহার বলেন, ভারত যদি আমাদের মিত্রদেশ হতো; তবে তারা আলাদা দেশ না থেকে একত্রে থাকতো। কিন্তু বাস্তবতা হলো, ভারতসহ যেকোনো দেশ আমাদের শত্রুদেশে পরিণত হতে পারে। সুতরাং সবার বুঝতে হবে, ভারত যত কম শুল্কে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে সেই চেষ্টাই করবে, এটা হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে একটি ‘কৌশলপত্র’ প্রণয়নের কাজে হাত দিয়েছি। এটি শিগগিরই সরকারের হাতে তুলে দেব। ‘সরকারের নৌ-উপদেষ্টা আমাদের প্রিয়জন। আশা করছি, উনি আমাদের পরামর্শকে গুরুত্ব দেবেন।’
ফরহাদ মজহার আরও বলেন, ‘ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর ‘তার প্রশ্ন, বন্দরে কথায় কথায় বিদেশিদের ডেকে আনতে হবে কেন?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক