ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
বিশ্ব বাজারে স্বর্ণের দামে রেকর্ড, প্রভাব পড়বে বাংলাদেশেও!
ডুয়া ডেস্ক: বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৩,৩৮৪ ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ডলারের দরপতন এবং মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ এই ঊর্ধ্বগতির মূল কারণ বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্কারোপের কারণে চীনা পণ্যে ১৪৫% পর্যন্ত শুল্ক বসানো হয়েছে, যেখানে অন্য দেশগুলোতে এই হার ১০%। জবাবে চীনও মার্কিন পণ্যে ১২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এমন উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শিগগিরই বাণিজ্যচুক্তি হতে পারে।
এছাড়া ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের সঙ্গে ট্রাম্পের সম্পর্কও অর্থনৈতিক অস্থিরতার একটি কারণ। পাওয়েলকে নিয়ে ট্রাম্পের মন্তব্য এবং তার ওপর চাপ প্রয়োগের চেষ্টায় বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্বের অন্যান্য প্রধান মুদ্রার তুলনায় ডলার দুর্বল হয়ে পড়েছে, যার ফলেই স্বর্ণের চাহিদা বেড়েছে। ইউরো ও ইয়েনসহ বেশ কয়েকটি মুদ্রা ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে।
এই আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, গত এক সপ্তাহে স্বর্ণের দাম ভরি প্রতি ৫,৬৫৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৬৭,৮৩৩ টাকায়, যা গত রোববার থেকে কার্যকর হয়েছে।
চলতি বছরে দেশে ইতিমধ্যেই ২৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৭ বারই দাম বেড়েছে। বিশ্ববাজারে চড়া মূল্যের কারণে আগামী দিনগুলোতেও দেশে স্বর্ণের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর এনডিটিভির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ