ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হাসিই কেড়ে নিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ!
ডুয়া নিউজ: রাজধানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, তাকে হত্যা করেছে একই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ, যিনি নবাব পারভেজ নামে পরিচিত। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে। পারভেজ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার। তিনি বলেন, "নিহত শিক্ষার্থী জাহিদুল পারভেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে সিঙ্গারা খাচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রী প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে আসেন। এ সময় ওই ছাত্রীদের নিয়ে হাসাহাসির জের ধরে এ ঘটনা ঘটে।"
তিনি আরও জানান, "বিষয়টি নিয়ে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে জেরা শুরু করেন। এক পর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। জাহিদের বুকে ‘স্টেপ’-এর চিহ্ন রয়েছে। বর্তমানে তার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।"
কুর্মিটোলা হাসপাতালে উপস্থিত পুলিশ কর্মকর্তা এসআই মওদুদ বলেন, ‘প্রাথমিকভাবে দুটি বিশ্ববিদ্যালয় (স্কলার্স ও প্রাইমএশিয়া) শিক্ষার্থীদের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। আমরা তদন্ত শুরু করছি। দ্রুতই পুরো ঘটনা উদঘাটন করতে পারব।’ নিহত জাহিদুল ইসলামের বুকে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে বলেও জানান তিনি।
এদিকে এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিহত জাহিদুলের বিচারের দাবিতে সোচ্চার হন অনেকেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি