ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ পর্যায়ের ভর্তি প্রক্রিয়া আজ শেষ
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ষষ্ঠ পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শেষ হচ্ছে।
আগামী রোববার মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি হতে বলেছে কর্তৃপক্ষ। আগামী ১০ ডিসেম্বর থেকে সাতদিন মূল কাগপত্র স্থানান্তর করা যাবে।
জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটে ষষ্ঠ পর্যায়ে প্রাথমিক ও চূড়ান্ত ভর্তিবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ পর্যায়ের প্রাথমিক ও চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে:
১. প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা প্রদান: জিএসটি ওয়েবসাইট https://gstadmission.ac.bd/–এর মাধ্যমে ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
২. মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি: প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে আগামী ৮ ডিসেম্বর উপস্থিত হয়ে মূল কাগজপত্র জমা দেওয়াসহ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। অন্যথায় ভর্তি বাতিল হবে।
৩. ইতোপূর্বে কোন বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং ষষ্ঠ পর্যায়ে জিএসটির অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নেই। সেক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি বাবদ প্রদেয় অর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ফেরতযোগ্য।
প্রত্যেক শিক্ষার্থী সর্বশেষ (ষষ্ঠ পর্যায়ের পর) যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সেই বিশ্ববিদ্যালয়ে তার সব মূল কাগজপত্র জমা দিতে হবে। কোন শিক্ষার্থী ইতোপূর্বে অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক বা চূড়ান্ত ভর্তির প্রয়োজনে কোন প্রকার মূল কাগজপত্র জমা দিয়ে থাকলে তার আগামী ১০ থেকে ১৭ ডিসেম্বর তারিখের মধ্যে শিক্ষার্থীর নিজ দায়িত্বে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ