ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এনবিআরের ২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
ডুয়া নিউজ: কোনো বৈধ উৎস ছাড়াই চীন থেকে ৭২১ কোটি টাকা দেশে এনে রেমিট্যান্স হিসেবে প্রদর্শনের সুযোগ দিয়েছিলেন কর অঞ্চল-৫ এর তৎকালীন কমিশনার (বর্তমানে সদস্য) আবু সাইদ মো. মুস্তাক এবং অতিরিক্ত কমিশনার (বর্তমানে কমিশনার) মো. গোলাম কবীর।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তদন্তে সংস্থাটি বড় বড় গ্রুপকে অনৈতিক সুবিধা দেওয়ার প্রমাণ পায়।
এরইপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এনবিআরের আয়কর ক্যাডারের এই ঊর্ধতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল এনবিআর। দুই কর্মকর্তা এনবিআরের কর ক্যাডারের সর্বোচ্চ পদ সদস্য ও কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, ‘কর অঞ্চল-৫ এর তৎকালীন কমিশনার আবু সাইদ মো. মুস্তাক ও মো. গোলাম কবীর মিলে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। বড় বড় প্রতিষ্ঠানের সব ধরনের অনিয়মের সমাধান ছিল তাদের দপ্তরে। শুধু প্রতীক গ্রুপকে শত শত কোটি টাকার কর সুবিধা প্রাপ্তিতেও তারা সহায়তা করেন। যা উঠে এসেছে খোদ এনবিআরের অভ্যন্তরীণ একটি তদন্তে। এতে আয়কর বিভাগের এই দুই কর্মকর্তার প্রমাণ পাওয়া একই দিনে দুটি আলাদা আলাদা প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।’
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক