ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কিংবদন্তি অভিনেতা মান্নার জন্মদিন আজ
ডুয়া নিউজ: আজ বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক আসলাম তালুকদার মান্নার জন্মদিন। দেশের তুমুল জনপ্রিয় এই নায়ক আজ বেঁচে থাকলে তিনি ৬১ বছরে পা দিতেন। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন এই তুমুল জনপ্রিয় অভিনেতা।
মান্না ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘পাগলি’। এরপর থেকেই তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।
সামাজিক, রোমান্টিক ও অ্যাকশন—তিনটি ধরণেই সমান দক্ষতায় অভিনয় করেছেন মান্না। তার অভিনীত 'ত্রাস', ‘সিপাহী’, ‘অমর’, ‘আম্মাজান’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘রুটি’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’সহ বহু চলচ্চিত্র দর্শকদের কাছে এখনো প্রিয়। বিশেষ করে কাজী হায়াৎ পরিচালিত 'আম্মাজান' ছবিটি ও তার গান আজও দর্শকদের আবেগ ছুঁয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আজও মান্নার সিনেমার দৃশ্য কিংবা সংলাপ ভাইরাল হয়, যা প্রমাণ করে তিনি আজও মানুষের মনে কতটা জায়গা করে আছেন।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে তার জন্মস্থান কালিহাতীর কৈতলা গ্রামে সমাহিত করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত