ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হাসিনা-টিউলিপসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডুয়া নিউজ: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ৩০ কাঠা প্লট ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্রহণের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে, আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ‘পূর্বাচলে রাজউকের আবাসিক প্রকল্পে, নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু একটি দরখাস্ত দিয়ে শেখ হাসিনার বেআইনী হস্তক্ষেপের মাধ্যমে প্লট বরাদ্দ নেন তাঁরা। এই ঘটনায় শেখ হাসিনাসহ তার পরিবেরের ৫ জন ও রাউজকের ১২ জনকে আসামী করে ৩ টি মামলা দায়ের করে দুদক।’
তিনি আরও বলেন, “এই ঘটনায় আসামীরা আত্মসমর্পণ ও গ্রেপ্তার না হলে তাঁদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল