ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি: আসিফ নজরুল
ডুয়া নিউজ : আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, তা সঠিক হয়নি। রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে রাখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে মেঘনা আলমকে কারাগারে পাঠায় পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাঁকে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়।
সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অপরাধে জড়ালে মামলা দিয়ে গ্রেপ্তার না করে তাঁকে কেন বিশেষ ক্ষমতা আইনের বিতর্কিত প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক আটক করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এমন প্রেক্ষাপটে গতকাল শনিবার ডিএমপির ডিবিপ্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।
আটকের সময় ফেসবুক লাইভে এসে মেঘনা আলম দাবি করেন, তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন বলে আলোচনা শুরু হয়।
বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যেখানে পরিচিতজন ও সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেন। তবে পুলিশের ভাষ্য, মেঘনা আলমকে অপহরণ করা হয়নি; বরং আইন মেনেই তাকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত ১০টা পর্যন্ত মেঘনা আলমের আটকের বিষয়ে সরকারি বা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। যদিও ডিএমপি একটি বিবৃতি দিয়েছে, যেখানে আইনের ধারা উল্লেখ থাকলেও মেঘনা আলম কীভাবে সেই অপরাধে জড়িত, তা স্পষ্ট করা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব