ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি নিয়ে যা লিখেছে ইসরায়েলি গণমাধ্যম
ডুয়া নিউজ : ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছেন লাখো মানুষ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। পরে সেটি তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে ইসরায়েলি প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনের শিরোনামে উল্লেখ করেছে, ‘বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি’। তবে এপি তাদের শিরোনামে শুধু বিক্ষোভের বিষয়টি তুলে ধরে লিখেছে, ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র্যালি।’
প্রতিবেদন অনুযায়ী, ঢাকার শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। সেখানে অংশ নেয় অন্তত এক লাখ মানুষ, যাদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা। মিছিল জুড়ে বিক্ষোভকারীরা স্লোগান দেন— ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন।’
বিক্ষোভকারীদের অনেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পশ্চিমা নেতাদের ছবি প্রতীকীভাবে পিটিয়েছেন। কেউ কেউ সঙ্গে এনেছিলেন প্রতীকী কফিন এবং ফিলিস্তিনে হতাহত বেসামরিক মানুষের কুশপুত্তলিকা।
প্রতিবেদনের এক অংশে বলা হয়েছে, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যার জনসংখ্যা প্রায় ১৭ কোটি। দেশটি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন জানিয়ে আসছে।
এই প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের জনগণের মানবিক অবস্থান এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতির এক জোরালো বার্তা হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’