ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ট্রাম্প-নেতানিয়াহু!
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে এক ব্যতিক্রমধর্মী প্রতীকী প্রদর্শনী দেখা গেছে। দুপুর ১২টার দিকে চারুকলার সামনে থেকে শুরু হওয়া এই মিছিলে গাজায় চলমান ইসরায়েলি হামলা, যুক্তরাষ্ট্রের সমর্থন এবং আরব বিশ্বের নীরবতা নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হয়। এতে অংশগ্রহণকারীরা অভিনব উপায়ে নিজেদের প্রতিবাদ প্রকাশ করেন।
প্রদর্শনীতে একজন নেতানিয়াহুর মুখোশ পরে রক্তভর্তি (প্রতীকী) বাটি হাতে হাঁটেন, যার সারা শরীর জুড়ে প্রতীকীভাবে ফিলিস্তিনি রক্তের দাগ। তার পাশেই ট্রাম্পের মুখোশ পরিহিত আরেক ব্যক্তি নেতানিয়াহুকে সমর্থন জানিয়ে হাঁটেন, তার শরীরেও প্রতীকী রক্ত ছোপ।
আরব নেতাদের প্রতীকী পোশাক পরা কয়েকজন এই দুই নেতার চারপাশে ঘুরে বেড়াচ্ছিলেন, কেউ কেউ তাদের হাতে চুমু খেয়ে আনুগত্য প্রকাশ করছিলেন।
মিছিলের পেছনে সাদা কাফনে মোড়ানো বহু লাশের প্রতীকী প্রতিকৃতি রাখা হয়। দেখা যায়, নেতানিয়াহু, ট্রাম্প এবং আরব নেতাদের এই প্রতিকৃতিগুলো টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে।
প্রতিবাদ আয়োজকদের একজন বলেন, “ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে সেটি সরাসরি ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় হচ্ছে। আর আরব নেতারা পুরো বিষয়টি দেখেও চুপ করে আছেন।” এই কারণেই তারা প্রতীকী ও ব্যতিক্রমধর্মী এই প্রতিবাদের আয়োজন করেছেন বলে জানান তিনি।
এই আয়োজন ছিল শুধু একটি প্রতিবাদই নয় বরং বিশ্বরাজনীতির নির্লজ্জ বাস্তবতাকে জনসম্মুখে উন্মোচনের এক অভিনব প্রয়াস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের