ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নতুন ডিএমডি হলেন সরকারি ব্যাংকের ৯ জিএম
ডুয়া ডেস্ক: নতুন ডিএমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি ব্যাংকের ৯ জন মহাব্যবস্থাপক (জিএম)। রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তাঁদের এ পদোন্নতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া ৯ জনের মধ্যে সবচেয়ে বেশি সোনালী ব্যাংকের (পাঁচজন)। তাঁদের মধ্যে মো. রেজাউল করিম, মো. নূরুন নবী ও মোহাম্মদ শাহজাহান সোনালী ব্যাংকেই ডিএমডি হিসেবে কাজ করবেন। অন্যদিকে মো. রফিকুল ইসলামকে বেসিক ব্যাংকে এবং মো. নজরুল ইসলামকে জনতা ব্যাংকে পদায়ন করা হয়েছে।
অগ্রণী ব্যাংক থেকে পদোন্নতি পেয়েছেন দুজন। রূবানা পারভীন অগ্রণী ব্যাংকেই ডিএমডি পদে থাকবেন আর নূরুল হুদাকে পদায়ন করা হয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি)।
এ ছাড়া কৃষি ব্যাংকের মোহা. খালেদুজ্জামানকে কৃষি ব্যাংকেই এবং জনতা ব্যাংকের মো. আশরাফুল আলমকে জনতা ব্যাংকে ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২০২৩ সালের ‘এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা’ অনুসারে এই পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। পদোন্নতির আগে তাঁদের সাক্ষাৎকার নেন একটি উচ্চপর্যায়ের কমিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত