ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার: লেনদেনের ৩৫ শতাংশ তিন খাতের দখলে
ডুয়া ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস, বুধবার (৯ এপ্রিল) লেনদেনের বড় একটি অংশ দখল করে নিয়েছে মাত্র তিনটি খাত—ফার্মা, বীমা এবং প্রকৌশল। এদিন মোট লেনদেনের ৩৫ দশমিক ৮৪ শতাংশই এসেছে এই তিন খাত থেকে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ফার্মা খাতে সর্বোচ্চ ৮৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১৯ দশমিক ৯১ শতাংশ। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৭৩ কোটি ৭৩ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির ৭ কোটি ১৬ লাখ এবং ‘জেড’ ক্যাটাগরির ৪ কোটি ১৫ লাখ টাকার।
বীমা খাতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬৩ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৩৩ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির ৩২ কোটি এবং ‘জেড’ ক্যাটাগরির ২ কোটি ৩০ লাখ টাকার।
অন্যদিকে, প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৮০ লাখ টাকার, যা মোট লেনদেনের ৯ দশমিক ২৮ শতাংশ। খাতটিতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ১৬ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির ২৬ কোটি ৯৮ লাখ এবং ‘জেড’ ক্যাটাগরির ৩ কোটি ৩৬ লাখ টাকার।
এই তিন খাতে মোট ১৩৪টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, যা ডিএসইর দৈনিক লেনদেনের বড় অংশে প্রভাব বিস্তার করছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)