ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
দেশে বেশি বেকার উচ্চ শিক্ষিত তরুণ
ডুয়া নিউজ : দেশের ১৫ থেকে ২৯ বছর বয়সি ২৬.৭৬ মিলিয়ন তরুণ শ্রমশক্তির মধ্যে ১.৯ মিলিয়ন বা ৭.২ শতাংশ বেকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ-২০২৩ এ এই তথ্য উঠে এসেছে।
২২ ডিসেম্বর প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে দেখা গেছে, মোট বেকারের তরুণদের মধ্যে গ্রামীণ অঞ্চলে ৮০.৭ শতাংশ ও শহরাঞ্চলে রয়েছে ৭৫.১ শতাংশ। সামগ্রিকভাবে মোট বেকার জনগোষ্ঠীর ৭৮.৯ শতাংশ হলো ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণ।
জরিপে উঠে এসেছে, সবচেয়ে বেশি বেকার তরুণদের মধ্যে ৩১.৫ শতাংশ উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন, ২১.৩ শতাংশ মাধ্যমিক এবং ১৪.৯ শতাংশ তরুণ উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন।
মোট বেকার তরুণদের মধ্যে ১.৩৪ মিলিয়ন বা ৬৯.১ শতাংশ গ্রামীণ অঞ্চলের, আর ০.৬০ মিলিয়ন বা ৩০.৯ শতাংশ শহরাঞ্চলের। তরুণদের প্রাক্কলিত বেকারত্বের হার ৭.৩ শতাংশ—পুরুষদের মধ্যে এ হার ৯.৬ শতাংশ ও নারীদের মধ্যে ৪.৮ শতাংশ।
শহরাঞ্চলে তরুণদের বেকারত্বের হার ১০.৫ শতাংশ। নগরাঞ্চলে নারীদের মধ্যে বেকারত্বের হার ১৩.৩ শতাংশ ও পুরুষদের মধ্যে ৯.৩ শতাংশ। গ্রামীণ অঞ্চলে বেকারত্বের হার ৬.৪ শতাংশ—পুরুষদের ৯.৮ শতাংশ ও নারীদের ৩.৫ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ৩ মাসের বেকারত্বের হার সবচেয়ে বেশি ২৪.৮ শতাংশ। নারী ও পুরুষদের বেকারত্বের হারেও পার্থক্য বেশি।
নারীরা তুলনামূলক কম সময় বেকার থাকেন; মাত্র ৭.৯ শতাংশ তরুণী দুই বছর বা তার বেশি সময় ধরে বেকার থাকেন।
প্রাথমিক বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি, কিন্তু উচ্চশিক্ষিতদের (বিশ্ববিদ্যালয় ডিগ্রি) মধ্যে বেকারত্বের হার তুলনামূলক কম।
এছাড়া বেকার তরুণদের বড় একটি অংশ ১ থেকে ৩ মাস কর্মহীন ছিলেন। দীর্ঘমেয়াদি বেকার তরুণদের মধ্যে (১-২ বছর বা তার বেশি সময়) একটি উল্লেখযোগ্য অংশ উচ্চশিক্ষিত—যথাক্রমে ১৯.২ শতাংশ ও ১৬.৩ শতাংশ।
জরিপে আরও দেখা গেছে, শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণে নেই এমন তরুণদের মধ্যে ৬১.৭ শতাংশ নারী এবং ৩৮.৩ শতাংশ পুরুষ।
শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকা নারীর সংখ্যা বেশি হওয়ার পেছনে নারীদের গৃহস্থালি কাজ ও প্রাতিষ্ঠানিক বাধাগুলো মূল কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকা সবচেয়ে বড় অংশের বয়স ১৫ থেকে ১৯ বছর। এ বয়সি ৩.৩৬ মিলিয়ন বা ৪০.৭ শতাংশ তরুণই শিক্ষা, কর্ম বা প্রশিক্ষণে নেই। ২৫ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে এ হার ৩০ শতাংশ বা ২.৪৮ মিলিয়ন এবং ২০ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে এ হার ২৯.৩ শতাংশ বা ২.৪২ মিলিয়ন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক