ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের ম্যাচগুলো কবে কখন কোথায়
ডুয়া ডেস্ক: ঈদের ছুটি শেষে ক্রীড়াঙ্গনে ফিরেছে ব্যস্ততা আর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আবারও জমজমাট হয়ে উঠেছে। জাতীয় দলের ক্রিকেটাররা এখনো এই ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
এদিকে আগামী সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশনের পর বাংলাদেশ দল ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।
এছাড়া ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প, যা সিলেটে অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজে অংশ নিতে প্রস্তুতি নেবেন ক্রিকেটাররা। তবে এখনও এই সিরিজের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১০ এপ্রিল ম্যাচ খেলেই সিলেটে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন তারা।
১৫ এপ্রিল ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে দলের সদস্যরা। এরপর তারা সোজা সিলেটে চলে যাবেন। সেখানে ২০ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ২৮ এপ্রিল চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ঘরের মাঠে টেস্ট খেলেছিল, যেখানে বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়লাভ করেছিল। মুশফিকুর রহিম ঐ টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। আর ২০২১ সালে হারারে মাঠে সর্বশেষ সাক্ষাতে বাংলাদেশ জিম্বাবুয়েকে ২২০ রানে পরাজিত করেছিল।
এখন পর্যন্ত ১৮টি টেস্ট ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ৮টি ও জিম্বাবুয়ে ৭টি ম্যাচে জয়লাভ করেছে। ২০১৮ সালে সর্বশেষ টেস্ট ম্যাচে জিম্বাবুয়ে টাইগারদের বিরুদ্ধে জয় লাভ করেছিল।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের সময়সূচি:
তারিখ: ম্যাচ: ভেন্যু:
২০ এপ্রিল-২৪ এপ্রিল প্রথম টেস্ট সিলেট
২৮ এপ্রিল-২ মে দ্বিতীয় টেস্ট চট্টগ্রাম
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা