ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
ঈদের ১১ দিনে সড়কে গেল ২৪৯ প্রাণ
ডুয়া ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরবর্তী ১১ দিনে দেশে মোট ২৫৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর ফলে ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৫৫৩ জন তবে বাস্তবে আহতের সংখ্যা ২ হাজারেরও বেশি। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে শুধুমাত্র ঈদের ২ দিনে মোট ৫৭১ জন আহত হয়ে ভর্তি হয়েছেন। এর বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছেন।
এ তথ্য রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪২.৫৭%। এছাড়া, ৩৯ জন পথচারীও নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৫.৬৬%।
দুর্ঘটনার পরিসংখ্যানের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা উল্লেখযোগ্য পরিমাণে বেশি, ১১৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৬ জন প্রাণ হারিয়েছেন। অন্যান্য যানবাহন দুর্ঘটনার মধ্যে রয়েছে বাস, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি, প্রাইভেটকার, থ্রি-হুইলার এবং স্থানীয়ভাবে তৈরি যানবাহন। দুর্ঘটনাগুলি বিভিন্ন ধরনের সড়কে ঘটেছে। যেমন: জাতীয় মহাসড়ক, আঞ্চলিক সড়ক, গ্রামীণ সড়ক এবং শহরের সড়ক।
এছাড়া দুর্ঘটনাগুলির মধ্যে ২৬.৪৫% ছিল মুখোমুখি সংঘর্ষ, ৪৩.৯৬% ছিল নিয়ন্ত্রণ হারানো, ১৫.৯৫% ছিল পথচারী চাপা/ধাক্কা দেয়া এবং অন্যান্য দুর্ঘটনা ছিল ৪.২৮%।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক