ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আয়নাঘরে টাইম বোমা রেখে তদন্তকারীদের হত্যার চেষ্টা: চিফ প্রসিকিউটর
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আয়নাঘরে যারা তদন্ত করতে গিয়েছিলেন তাদের হত্যার উদ্দেশ্যে সেখানে টাইম বোমা রাখা হয়েছিল। তিনি আরও জানান, আয়নাঘরে তদন্তকালে তিনিও উপস্থিত ছিলেন।
রোববার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গুমের মামলা তদন্ত করছে এবং তদন্তকারীরা তিনটি আয়নাঘর খুঁজে পেয়ে সেখানে তদন্ত করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, “টিএফআই সেল” নামে পরিচিত একটি স্থানে ভূগর্ভস্থ সেল আবিষ্কার করা হয়েছে। সেখানে বিশেষভাবে নির্মিত দেয়াল ভাঙতে হয়েছিল, যা আগের সময়ের গোপন তথ্য আড়াল করতে ব্যবহৃত হয়েছিল। গার্বেজ দিয়ে সেটি ভরা ছিল এবং সেগুলি সরিয়ে খুঁজে বের করতে হয়েছে ক্রাইম সিনগুলো।
তাজুল ইসলাম আরও বলেন, “আপনারা জানেন এই তদন্ত চলাকালে আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম। আমরা যখন সঠিকভাবে বুঝতে পারিনি তখন সেখানে টাইমারসহ বোমা ফিট করা ছিল। এটি স্পষ্টভাবে বোঝা যায় যে, যারা তদন্ত করতে গিয়েছিল তাদের হত্যার উদ্দেশ্যে এই বোমা রাখা হয়েছিল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে