ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন মোদি!
ডুয়া নিউজ : গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়। তবে সেই আবেদনে সাড়া দেয়নি ভারত। এবার অপেক্ষার পালা শেষ হতে চলেছে!
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৈঠকটি ৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হতে পারে।
গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো কূটনৈতিক সঙ্কেতের প্রতিক্রিয়ায় ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। এই বৈঠকটি সম্ভাব্যভাবে সোফা ফরমেটে অনুষ্ঠিত হবে। তবে সুনির্দিষ্ট সময় এখনও নির্ধারণ করা হয়নি।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব মোঃ জসীম উদ্দিন জানিয়েছেন, 'বৈঠকের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আশাবাদী।'
গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি কূটনৈতিক নোট প্রদান করেছিল। যাতে দ্বিপাক্ষিক আলোচনার আহ্বান জানানো হয়েছিল।
এদিকে, আগামীকাল (০৩ এপ্রিল) বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ