ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কর্মস্থলে ফেরার পথে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের
ডুয়া নিউজ : ঈদে দেশব্যাপী ভয়াবহ আকারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গতকাল থেকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে একাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আজ মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্যের নাম রনি শিকদার (২৬)। তিনি টাঙ্গাইলের জামাল শিকদারের ছেলে। রনি শিকদার গাজীপুর মেট্রোতে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম।
পুলিশ সূত্রে জানা গেছে, রনি শিকদার টাঙ্গাইল থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে, কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় তার গাড়ি একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
পথচারীরা রনি শিকদারকে উদ্ধার করে সফিপুর তানহা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ