ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি বিষয়ে যা জানালো এনটিআরসিএ
ডুয়া ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হতে পারে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম। মে মাসের মধ্যে এই বিজ্ঞপ্তির সম্ভাব্য সময়সূচি প্রকাশ হতে পারে বলে জানা গেছে।
এনটিআরসিএ’র কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এই তথ্য পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি এবং ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি এই বছরই প্রকাশিত হবে। তবে নির্দিষ্ট সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলতি মাসে শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হবে।
এ বিষয়ে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, “এনটিআরসিএ’র নীতিমালায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তাই আমরা নীতিমালা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করব। আপাতত এর বাইরে কিছু বলা সম্ভব নয়।”
এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে শূন্য পদের সংখ্যা ছিল ৯৬,৭৩৬টি। এর মধ্যে ৪৩,২৮৬টি শূন্য পদ ছিল স্কুল ও কলেজে, এবং ৫৩,৪৫০টি শূন্য পদ ছিল মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতে। পরবর্তীতে ২১ আগস্ট ১৯,৫৮৬ জন প্রার্থীকে নিয়োগের সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এনটিআরসিএ ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এবং ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করার ক্ষমতাও পেয়েছে। এ পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১,৩২,৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু