ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
ঈদের দিন অভিনব উদ্যোগ; ১০ টাকায় গরুর মাংস বিক্রি
ডুয়া নিউজ : পবিত্র ঈদুল ফিতরের দিন অভিনব উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন 'বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন'। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ঈদের দিন দশ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করে সংগঠনটি।
আজ সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার কামারখাড়া স্কুল মাঠে ১০ টাকায় গরুর মাংস পেয়েছে ৪২০টি পরিবার।
এছাড়া প্রতিবছর রমজান মাসে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ, মেধাবৃত্তি পরীক্ষা, অসহায় ও গরিবদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে এই সংগঠনটি।
ব্যতিক্রমী এই বাজারে ১০ টাকায় মাংস কিনতে আসা এক নারী জানান, "১০ টাকা আজকাল বাচ্চাদের দিলেও তারা নিতে চায় না, অথচ বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের কারণে ঈদে ১০ টাকার বিনিময়ে ১ কেজি গরুর মাংস পাচ্ছি। তাদের এই উদ্যোগে আমরা অনেক খুশি।"
বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, "চতুর্থবারের মতো আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। এ বছর উপজেলার ৪২০ জনকে এ কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছি। ১০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য একটাই যাতে সমাজের অসহায় মানুষজন ঈদের দিন গরুর মাংস খেতে পারে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট