ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে পাকিস্তানি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তিতে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। দুই দেশের মধ্যে একাডেমিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই নীতি পরিবর্তন আনা হয়েছে।
গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা।
নতুন নীতির আওতায় এখন থেকে পাকিস্তানি শিক্ষার্থীরা ঢাবিতে পড়াশোনা করতে পারবে। একইসঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীরাও পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আশা করছেন, এই পদক্ষেপ শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াবে।
অধ্যাপক সায়মা হক বিদিশা জানান, অতীতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে ঢাবির দায়িত্ব শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি করা।
"কোনো এক সময় পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল। তবে অনেক শিক্ষার্থী বৃত্তি বা একাডেমিক কনফারেন্সের জন্য পাকিস্তানে যেতে চায়। আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করেছি এবং সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছি,।
২০১৫ সালের ১৪ ডিসেম্বর তৎকালীন ভাইস চ্যান্সেলর অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করে ঢাবি।
সে সময় অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেছিলেন, "যতদিন তারা গণহত্যা ও নৃশংসতার স্বীকৃতি না দেবে, ততদিন এই প্রতিষ্ঠান তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আমাদের শিক্ষার্থীরাও পাকিস্তানে পড়তে যাবে না, তাদের শিক্ষার্থীদেরও আমরা ভর্তি করব না।"
এস/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য