ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত
ডুয়া নিউজ: দিনাজপুরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় প্রথম নামাজ অনুষ্ঠিত হয়।
২৩ একর জমি নিয়ে বিস্তৃত এই ঈদগাহ ময়দান। নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা এখানে অংশ নেন এবং তাদের শান্তিপূর্ণভাবে ইবাদত করার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, সেখানে ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার ও পানির ব্যবস্থা সহ ১৪৫টি মাইক স্থাপন করা হয়। নিরাপত্তার জন্য তিন স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক আলোকসজ্জা করা হয়।
সকাল থেকে মাঠে আসতে শুরু করে মুসল্লিরা, সকাল ৯টার আগেই মাঠ কানায় কানায় ভরে যায়। জামাতে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
এই মাঠে নামাজ আদায় করবেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু, কিশোর এবং বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মুনাজাত করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের