ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঈদযাত্রা : স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ, নেই যানজট
ডুয়া ডেস্ক: ঈদের ছুটিতে মহাসড়কে ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট দেখা যায়নি। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে এবং মহাসড়কগুলো যানজটমুক্ত এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ ও র্যাব কাজ করছে। বিভিন্ন স্থানে চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে।
নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ পরিদর্শক কাজী ওয়াহেদ মোর্শেদ জানিয়েছেন, শুক্রবার (২৮ মার্চ) ছুটির দিনে মহাসড়কে কোনো যানজট নেই। যদিও গাড়ির চাপ কিছুটা বেশি, তবুও যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। তিনি আরও জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা এবং যানজটমুক্ত যাত্রা নিশ্চিত করতে জেলা ও হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আগের দিন পর্যন্ত নারায়ণগঞ্জের মহাসড়ক এলাকা যানজটমুক্ত রাখা সম্ভব হবে।
এছাড়া রাজধানী থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে ৩৩টি রুটের মাধ্যমে পূর্বাঞ্চলের ১৮ জেলার মানুষ বাড়ি ফিরছেন।
এবারের ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ থাকলেও দক্ষিণ-পশ্চিমের মানুষ নির্বিঘ্নে পার হচ্ছেন। মাওয়া প্রান্তে বৃহস্পতিবার ভোর থেকে যানবাহনের চাপ বাড়লেও কোনো যানজট বা ভোগান্তি দেখা যায়নি। তবে গণপরিবহণ এবং যাত্রীবাহী বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিশেষত পদ্মা সেতু পার হতে ২০০ টাকা আদায় করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত