ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন: সরকারকে রিজভী
ডুয়া নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেটের সামনে নাঈম হোসেন রানার উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ সব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, "কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কীভাবে? সরকারকে বলব, দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন।"
তিনি বলেন, "স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। তারা সব সময় মিথ্যা ও ভাওতাবাজি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।"
বিএনপির এই নেতা আরও বলেন, "কথা ও কাজের মিল ছিল না ফ্যাসিস্ট শেখ হাসিনার। তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিলেন। ব্যাংক-বিমা লুট, বড় বড় প্রকল্পের আড়ালে তিনি ও তার পরিবার অর্থ লুট করেছেন। সেসব অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের