ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ইশরাককে মেয়র হিসেবে গেজেট কবে, জানালেন ইসি সচিব
ডুয়া ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অনিয়ম, দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ঈদের পর ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ হতে পারে।
আজ (২৭ মার্চ) বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, "আদালতের রায় পাওয়ার পর আমরা গেজেট প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেবো। তবে ঈদের পর এটি প্রকাশ হতে পারে।"
এর আগে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম। আদালত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী গেজেট বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। রায়ের সময় আদালতে ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। এরপর ২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয় এবং তাপস শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন। তবে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।
নির্বাচনী আইন অনুযায়ী, ফলাফল গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রার্থী বা তার মনোনীত ব্যক্তি নির্বাচন ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এর পরবর্তী ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি হবে। রায়ের বিরুদ্ধে সন্তুষ্ট না হলে ৩০ দিনের মধ্যে আপিল ট্রাইব্যুনালে আবেদন করা যাবে, যা ১২০ দিনের মধ্যে নিষ্পত্তি হবে।
ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে মামলা করেন। মামলায় তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।
এর আগে ২০২১ সালের ১ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ফলাফলও বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করেছিলেন আদালত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের