ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সংস্কার প্রস্তাবের ৪৮টিতে দ্বিমত, ৮টি নিয়ে আরও আলোচনা চায় ১২ দলীয় জোট
ডুয়া ডেস্ক: ১২ দলীয় জোট জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত তুলে ধরেছে। এর মধ্যে ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১১০টি প্রস্তাব তারা সমর্থন করেছে, ৪৮টি প্রস্তাবের বিরোধিতা করেছে এবং ৮টি প্রস্তাব নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে জানিয়েছে।
এ প্রস্তাবগুলো বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন কমিশন কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. বদিউল আলম মজুমদারের কাছে জমা দেন ১২ দলীয় জোটের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মাওলানা মহিউদ্দিন একরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ এবং লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম।
১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের বলেন, "শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদ দ্বারা বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্রের নাম পরিবর্তন, গণভোট, গণপরিষদ এবং স্থানীয় সরকার নির্বাচনের মতো বিষয়গুলো নিয়ে তারা সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছে। বর্তমানে দেশে যে অস্থিরতা এবং সংকট বিরাজ করছে, তা সমাধানের একমাত্র উপায় দ্রুত সংসদ নির্বাচন। ১২ দলীয় জোট আগামী অক্টোবর মাসের মধ্যে সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য জোর দাবি জানিয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের