ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
ডুয়া ডেস্ক: ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালে রায় ঘোষণা করেন। রায়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয় এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত প্রার্থী শেখ ফজলে নূর তাপসের গেজেট বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
ইশরাক হোসেনের উপস্থিতিতে আদালতে রায় ঘোষণা করা হয়।
২০২০ সালের ৩ মার্চ ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন ও ফলাফল বাতিলের দাবি করে মামলা করেছিলেন ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন, ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়েছিল।
ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, "আমরা অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম এবং তাকে মেয়র হিসেবে ঘোষণা করার আবেদন জানিয়েছিলাম। আজ আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন।"
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে এবং শেখ ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হয়েছিলেন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেছিল এবং পরবর্তীতে তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন শুরু করেছিলেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিস্কার করা হয়।
গত বছর ১৬ অক্টোবর সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। তবে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের কোনো হদিস মেলেনি এবং বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী তিনি সরকারের পতনের আগেই দেশ ছেড়েছেন।
নির্বাচনি আইন অনুযায়ী, ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ট্রাইব্যুনালে আবেদন করতে হয়। পরে ১৮০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল মামলা নিষ্পত্তি করবে। যদি কোনো পক্ষ রায়ে খুশি না থাকে তবে ৩০ দিনের মধ্যে নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে যেতে পারে। নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল ১২০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি