ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘জাতিকে নিরাশ করেছেন ড. ইউনূস’
ডুয়া ডেস্ক : জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিকে নিরাশ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
বুধবার (২৬ মার্চ) নোয়াখালীর চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে উপজেলা যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৫ বছর মাঠে থেকে আন্দোলন করেছি। আমাদের দলের এমন কোনো লোক নেই যিনি কারাগারে যাননি। এখন আমাদের সঙ্গে আন্দোলন করা রাজনৈতিক সহযোদ্ধাদের কেউ কেউ নির্বাচনের বিরোধিতা করছেন। দেশে যদি কোনো অস্থিতিশীলতার সৃষ্টি হয়, এর দায়ভারও তাদেরকে নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে নির্বাচিত জনপ্রতিনিধি দরকার। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যে একটা সুনির্দিষ্ট তারিখ দিতে হবে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করবে।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের