ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব পালিয়েছেন’ বক্তব্যের পরই মুক্তিযোদ্ধাদের হট্টগোল
ডুয়া নিউজ: পাবনা জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। বিএনপি নেতা মাসুদ খন্দকার ‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব পালিয়েছেন’ এমন অভিযোগ তোলার পর এই ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধাদের কিছু অংশ তাঁর বক্তব্যের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) বিকালে পাবনা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বরাবরের মতো জেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করে। কিন্তু আলোচনা পর্বে মাসুদ খন্দকারের বিতর্কিত মন্তব্য মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।
হট্টগোলের মধ্যে কিছুক্ষণ পর বিএনপি নেতা মঞ্চ থেকে নেমে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। জেলা প্রশাসন পরে অনুষ্ঠানটি দ্রুত সমাপ্ত করার সিদ্ধান্ত নেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক গণমাধ্যমকর্মী বলেছেন, "মাসুদ খন্দকারের বক্তব্যের সময় মুক্তিযোদ্ধাদের একটি অংশ হইহুল্লোড় করেন। কিন্তু পরে মুক্তিযোদ্ধারাই পরিস্থিতি শান্ত করেন।"
মাসুদ খন্দকার ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, হট্টগোলকারী মুক্তিযোদ্ধাদের তিনি স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করেন এবং বলেন, "তারা একটি সুন্দর অনুষ্ঠানে অশান্তি সৃষ্টি করতে এসেছিলেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের