ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
স্বাধীনতার ঘোষক দাবি ইস্যুতে এসিল্যান্ড প্রত্যাহার
ডুয়া ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করে পোস্ট দেওয়ার কারণে প্রত্যাহার করা হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন জানিয়েছেন, এসিল্যান্ডের দাবি অনুযায়ী তিনি ওই পোস্টটি লেখেননি বরং তার ফেসবুক আইডি হ্যাক হয়ে পোস্টটি করা হয়েছিল। তবে এ ঘটনার পর তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বুধবার সকালে এই পোস্টটি সামাজিক মাধ্যমে দেওয়া হলে সরাইল উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে 'বঙ্গবন্ধু' শব্দটি ব্যবহৃত ছিল, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। যদিও এসিল্যান্ড পরে আরেকটি পোস্ট করে দাবি করেন তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল এবং তার আইডি পুনরুদ্ধার হওয়ার পর তিনি প্রথম পোস্টটি মুছে ফেলেন।
পোস্ট দেওয়ার পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিতে সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে গেলে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন এবং কিছুক্ষণ পর পোস্টটি মুছে দিয়ে ফেসবুকে দাবি করেন, তার ফেসবুক হ্যাক করে করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের