ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের
ডুয়া ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "২৬ মার্চ বাংলাদেশের জনগণ যখন স্বাধীনতা দিবস উদযাপন করছে তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।"
এছাড়া বিবৃতিতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলা হয়, "এই স্বাধীনতা দিবস এমন একটি সময় উদযাপিত হচ্ছে যখন অন্তর্বর্তী সরকার দেশের জনগণকে তাদের ভবিষ্যত নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।" যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তার সমর্থন অব্যাহত রাখবে।
মার্কো রুবিও আরও বলেন, "অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে আগ্রহী।"
শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, "আমরা উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি