ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান
ডুয়া নিউজ: স্বাধীনতা দিবসে 'জয় বাংলা-জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদের মহাসচিব সেলিম রেজা (৪৫), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৮) এবং আশুলিয়ার দক্ষিন গাজীরচট এলাকার বাসিন্দা মো. সোহেল পারভেজ (৪০)।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর ৫০ জনের মতো লোক লাল পতাকা হাতে 'আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান' দিতে থাকলে, উপস্থিত জনতা তাদের ধাওয়া করে এবং কয়েকজনকে মারধর করে। এই পরিস্থিতির মধ্যেই পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির সংবাদ মাধ্যমকে আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলো তারা। তাই তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটককৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের