ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সাফের নতুন সাধারণ সম্পাদক নেপালের ক্যাটেল
ডুয়া ডেস্ক: গত এক দশক ধরে সাফ ফুটবলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বাংলাদেশের আনোয়ারুল হক হেলাল। তবে কিছুদিন আগে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। তার পরই নেপালের ফুটবল সংগঠক পুরুষোত্তম ক্যাটেল এই পদে নিয়োগ পেয়েছেন।
পদ গ্রহণের পর ক্যাটেল বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে সাফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিচ্ছি। এটি আমার জন্য একটি বড় সুযোগ এবং চ্যালেঞ্জও বটে। আমি যখনই ফুটবল ক্যারিয়ার শুরু করি, দক্ষিণ এশিয়ার ফুটবলকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। এই অঞ্চলটি একটি চ্যালেঞ্জিং এলাকা তবে একই সাথে এটি একটি উন্নয়নশীল অঞ্চল এবং এখানে অনেক সম্ভাবনা রয়েছে। আমি নিশ্চিত যে এই অঞ্চলের ভবিষ্যৎ উজ্জ্বল। আমি ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং নির্বাহী কমিটির সদস্যদের আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাই।”
তিনি জানান, চলতি বছরের এপ্রিল থেকে তার নতুন দায়িত্ব শুরু হবে। ক্যাটেল পেশাগত জীবনে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন এবং পরবর্তীতে ফুটবল প্রশাসনে যুক্ত হন। তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনে এক যুগের বেশি সময় গভর্নরস বিভাগে কাজ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজন ও পরিচালনা করেছেন। এখন তিনি সাফের সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা