ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বীচ হ্যাচারির শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসই-কে তদন্তের নির্দেশ
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীচ হ্যাচারি লিমিটেডের শেয়ারের দাম ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে।
বিএসইসি বলেছে, শেয়ারটির অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো ধরনের কারসাজি বা অনিয়ম রয়েছে কিনা তা নিরীক্ষণ করা হবে। এ লক্ষ্যে ডিএসইকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিএসইসির উপ-পরিচালক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিএসইসির চিঠির মূল বিষয়বস্তু হলো:
-
সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়েছে, যা সন্দেহজনক।
-
বাজার কারসাজি, ইনসাইডার ট্রেডিং বা অন্য কোনো ধরনের বাজার অপব্যবহার হয়েছে কিনা তা চিহ্নিত করতে হবে।
-
৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে হবে।
-
তদন্ত চলাকালে স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধিদের আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা, তা বিশেষ গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হবে।
এই তদন্তের মাধ্যমে বিএসইসি নিশ্চিত করতে চায়, বাজারে কোনো ধরনের কারসাজি বা বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী কার্যক্রম সংঘটিত হয়নি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)