ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
গণভোটের নমুনা ব্যালট পেপার প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। একই দিনে ভোটাররা অংশ নেবেন একটি গুরুত্বপূর্ণ গণভোটেও। ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন বিষয়ে জনমত জানতে এই গণভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে গণভোটে ব্যবহৃত ব্যালট পেপারের নমুনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে কমিশন।
নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে জানানো হয়, গণভোটের ব্যালট পেপারে একটি প্রশ্ন থাকবে। সেখানে লেখা থাকবে ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’ ভোটারদের এ প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ অথবা ‘না’ এই দুইটির যেকোনো একটি বেছে নিতে হবে।
গণভোটে উত্থাপিত প্রস্তাবগুলোর প্রথমটিতে বলা হয়েছে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদে নির্ধারিত প্রক্রিয়া অনুসারে গঠন করা হবে।
দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী, আগামী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে ১০০ সদস্য নিয়ে একটি উচ্চকক্ষ গঠন করা হবে। পাশাপাশি সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
তৃতীয় প্রস্তাবে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে উল্লেখিত মোট ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে যে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। এসব সংস্কার আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলোকে কার্যকর করতে হবে।
সবশেষ প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত অন্যান্য সংস্কারমূলক বিষয় রাজনৈতিক দলগুলোর ঘোষিত প্রতিশ্রুতি ও অঙ্গীকার অনুযায়ী পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু