ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা : সেনাপ্রধান
ডুয়া ডেস্ক: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের জাতির গর্ব হিসেবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণ করেনি, বরং তারা প্রমাণ করেছে যে কীভাবে সত্য ও ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য সংগ্রাম করতে হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে তাদের পাশে থাকবে। "সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে"—এই মূলমন্ত্র বুকে ধারণ করে সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও দেশ মাতৃকার কল্যাণে কাজ করতে থাকবে।
সেনাপ্রধান দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতা এবং নিয়মানুবর্তিতার সমন্বয়ে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, একযোগে কাজ করলে বাংলাদেশ সমৃদ্ধির শিখরে পৌঁছে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের