ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা : প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে রমজান ও ঈদকালে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ছিল। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাও ছিল এক গুরুত্বপূর্ণ কাজ। তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে রমজানে কোনো পণ্যের দাম না বাড়ে এবং বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্নতা না ঘটে।
মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।
তিনি উল্লেখ করেন, ২৫ শে মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন, যেদিন পাক হানাদার বাহিনী নিরপরাধ বাঙালির ওপর হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। আজকের দিনে বাংলাদেশের মানুষ সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল, যা ৯ মাসের যুদ্ধে পরিণত হয়ে দেশের স্বাধীনতার পথে এগিয়ে নিয়েছিল। প্রধান উপদেষ্টা আরও বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ শহীদ এবং দুই লাখ নির্যাতিত নারীর আত্মত্যাগের ফলে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যাদের আত্মদানেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
তিনি আরও বলেন, ২৪ শে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করে বলেন, তারা বৈষম্য, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিল। তাদের আত্মত্যাগের ফলে আমাদের জন্য বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এসেছে, এবং সেই সুযোগ আমরা কাজে লাগাতে চাই।
ড. মুহাম্মদ ইউনূস পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এবারের ঈদ সকলের জন্য আনন্দদায়ক এবং স্মরণীয় হবে।
তিনি বলেন, বর্তমান সরকার রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেওয়া কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে এবং রমজানজুড়ে সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া খবর অনুযায়ী, এবারের রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে এবং জনগণ এতে স্বস্তি অনুভব করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে