ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
হজযাত্রী কোটা সর্বনিম্ন ১০০ জন নির্ধারণের দাবি হজ এজেন্সি মালিকদের
ডুয়া নিউজ: পবিত্র হজ পালনের জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানরা অধিকাংশ সময়ই বেসরকারি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। যেসব এজেন্সির মাধ্যমে তারা নিবন্ধন করেন, সেখানেই তারা হজ পালনের জন্য স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সম্প্রতি সৌদি আরব এক হাজার যাত্রীর জন্য প্রতিটি এজেন্সির কোটা নির্ধারণ করেছে, যা এজেন্সি ও হজযাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এজেন্সিগুলো বলছে, এই নির্ধারিত কোটা সাপেক্ষে হজযাত্রীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে এবং হজযাত্রীরা যদি কাঙ্খিত সেবা না পান তাহলে তাদের জন্য ঠিকমতো হজ পালন করা সম্ভব হবে না। বিশেষত প্রবীণ, অসুস্থ এবং শিক্ষাগত যোগ্যতা কম যাত্রীরা এই পরিস্থিতিতে বড় সমস্যা সম্মুখীন হবেন।
এই পরিস্থিতিতে সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে হজ এজেন্সি মালিকরা দাবি জানিয়েছেন, বিগত বছরগুলোর মতো এই বছরও এজেন্সিপ্রতি সর্বোচ্চ ৩০০ জন এবং সর্বনিম্ন ১০০ জন হজযাত্রীর নিয়ম চালু রাখতে হবে।
বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকদের সংগঠনের আহ্বায়ক মো. আখতার উজ্জামান ও সদস্য সচিব মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই এজেন্সির মাধ্যমে বেশি সংখ্যক হজযাত্রী পাঠালে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদান অসম্ভব হবে এবং হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ২০২৪ সালে চলমান ২৫০ জন হজযাত্রীর কোটা থাকার ফলে বেশিরভাগ এজেন্সি লিড সিস্টেমের মাধ্যমে কাজ করতে বাধ্য হয়, যা হজযাত্রী ও এজেন্সি মালিকদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করেছিল। এবার যদি এজেন্সিপ্রতি এক হাজার জনের কোটা নির্ধারণ হয়, তাহলে পুরো হজ ব্যবস্থাপনা ভঙ্গুর এবং চরম অস্থিতিশীলতার শিকার হবে।
তারা আরও জানান, সব হজ এজেন্সির হজযাত্রীদের বাড়ি ভাড়া নেওয়ার প্রয়োজনে শুধুমাত্র পাঁচজন প্রতিনিধির উপর নির্ভর করার শর্ত আরোপ করা হয়েছে, যা অবাস্তব এবং অসম্ভব। শত শত এজেন্সির হজযাত্রীর বাড়ি ভাড়া নেওয়া কেবল পাঁচজনের মাধ্যমে সম্ভব নয়। এজন্য রোড টু মক্কা সার্ভিস প্রথা বাতিল করা আবশ্যক।
এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা ও ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাকে জরুরি ভিত্তিতে সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক