ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
গাজা থেকে বিদেশি কর্মী প্রত্যাহার করছে জাতিসংঘ
ডুয়া ডেস্ক : যুদ্ধবিরতিচুক্তি ভেস্তে দিয়ে গাজায় দ্বিতীয় দফায় ব্যাপক হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। তাদের বর্বর হামলায় নতুন করে ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ব্যাপক ইসরায়েলি হামলার মধ্যেই গাজা থেকে ৩০ শতাংশ বিদেশি কর্মী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।
তিনি জানান, “গাজায় কর্মরত জাতিসংঘের ১শ’র বেশি কর্মীর মধ্যে প্রায় ৩০ জন চলতি সপ্তাহে গাজা ত্যাগ করবেন। এর ফলে যে এলাকাটিতে মানবিক বিপর্যয় ঘটতে পারে তাও স্বীকার করেছেন তিনি। তিনি বলেন, এ প্রত্যাহার এমন এক সময়ে করা হচ্ছে যখন গাজায় মানবিক চাহিদা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।”
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় জাতিসংঘের কর্মীসহ শত শত বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর জাতিসংঘ এই সিদ্ধান্ত নেয়। তবে এটি একটি অস্থায়ী ব্যবস্থা বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক।
তিনি আরও নিশ্চিত করেছেন, ১৯ মার্চ গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহ এলাকায় জাতিসংঘের একটি প্রাঙ্গণে হামলার জন্য একটি ইসরায়েলি ট্যাংক দায়ী ছিল। এই হামলায় এক বুলগেরিয়ান জাতিসংঘ কর্মী নিহত হন এবং ছয়জন বিদেশি কর্মী গুরুতর আহত হন।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে করা এক রিপোর্টে আলজাজিরার গ্যাব্রিয়েল এলিজোন্ডো বলেন, “গাজায় এখনও জাতিসংঘের ১৩ হাজার কর্মী আছেন, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি নাগরিক। তারা মূলত ডাক্তার, নার্স, ড্রাইভার ও মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন।”
এর আগে, সোমবার ইসরায়েলি সেনাবাহিনী গাজার দক্ষিণে রাফায় রেড ক্রসের একটি ভবনে গুলি চালানোর ঘটনা স্বীকার করেছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, রাফায় তাদের কার্যালয় একটি বিস্ফোরক প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কোনো কর্মী হতাহত হয়নি।
অন্যদিকে, স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যানুযায়ী, ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজারের বেশি আহত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত