ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
সুদমুক্ত ক্ষুদ্রঋণ পাচ্ছেন ইমাম-মোয়াজ্জিনরা
ডুয়া ডেস্ক: ইমাম-মোয়াজ্জিনদের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হচ্ছে, যা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কার্যকরী হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে ইমাম-মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ইমাম-মোয়াজ্জিনদের জন্যও ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
২০২৪-২৫ অর্থবছরে সারা দেশে ৬০০ জন ইমাম-মোয়াজ্জিনকে মোট ১ কোটি ৮০ লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। একই সময়ে ৪,৬২০ জন ইমাম-মোয়াজ্জিনকে দুই কোটি ৩১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ঢাকা জেলায় ২৯৫ জন ইমাম-মোয়াজ্জিনকে ১৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে এবং বাকি টাকা নির্বাচিতদের মধ্যে বিতরণের কাজ চলমান রয়েছে। মোট ৪ কোটি ১১ লাখ টাকা ইমাম-মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই দুই খাতে বিতরণ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০১ সালে ইমাম-মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হলো ইমাম বা মোয়াজ্জিন যদি মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য রোগে আক্রান্ত হন কিংবা আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তবে তাদের আর্থিক সহায়তা ও ঋণ প্রদান করা। এছাড়া তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা ও পরিবারের কল্যাণে সাহায্য করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা