ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ৩
ডুয়া নিউজ: প্রাইভেটকারের ধাক্কায় রাজধানীর ৩০০ফিট এলাকায় বুয়েট শিক্ষার্থী মুনতাসির মাসুদ (২২) নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় বুয়েটের আরো দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন- অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২২)। তারা বুয়েটের আহসানউল্লাহ হলের শিক্ষার্থী।
মাসুদের সহপাঠী ফাইয়াজ জানান, মাসুদের বাসা কলাবাগান। রাতে তিনজন মোটরসাইকেল নিয়ে ৩০০ফিট এলাকায় ঘুরতে যায়। সেখানে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অমিতকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রূপগঞ্জ থানার এসআই রিয়াদুল ইসলাম বলেন, ৩০০ ফিট রাস্তায় একটি মোটরসাইকেলে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হন। তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে। আরো দু’জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাইভেটকার জব্দ ও চালক আটক আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?